হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় ইন্টার্ন চিকিৎসক ছুরিকাঘাতের ঘটনায় বাবা-ছেলে গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ফাহিম রহমানকে (২৮) ছুরিকাঘাতের ঘটনায় বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে সোনাতলা উপজেলা থেকে তাঁদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় ফাহিম ও তাঁর বন্ধুরা শজিমেক কলেজের দুই নম্বর গেটে ঝাল মুড়ি খেতে যান। সেখানে দোকানি ফরিদ ব্যাপারীর সঙ্গে ফাহিমের বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় ঝাল-মুড়ি বিক্রেতার ছেলে শাকিল পেঁয়াজ কাটা চাকু দিয়ে ফাহিমের পেটে আঘাত করেন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। 

ছুরিকাঘাতের ঘটনার পর মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বুধবার রাত ৯টার দিকে মেডিকেলের সামনে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ জড়িতদের রাতেই গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়। এ ছাড়াও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে মেডিকেল কলেজের দুই নম্বর গেটের বিপরীতে নতুন রাস্তায় বসা ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করা হয়েছে বলে জানিয়েছেন শজিমেক হাসপাতাল পুলিশ  ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর  রহমান।

বগুড়া শজিমেক শাখা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ও ইন্টার্ন চিকিৎসক মোফাজ্জল হোসেন রনি জানান, ফাহিমের অবস্থা এখনো আশঙ্কাজনক। আজ বৃহস্পতিবার ফাহিমের জ্ঞান ফিরলেও ৭২ ঘণ্টা পার না হলে কিছু বলা যাবে না। 

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা