হোম > সারা দেশ > নাটোর

গুরুদাসপুরে ৯ হাজার কেজি ভেজাল গুড় জব্দ

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে অভিযান চালিয়ে নয় হাজার কেজি ভেজাল গুড় জব্দ করা হয়েছে। এ সময় দুই গুড় ব্যবসায়ীকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নাটোর র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন।

গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার চাঁচকৈড় বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে র‍্যাব নাটোর ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ বিষয়ে ফরহাদ হোসেন বলেন, গতকাল দিবাগত রাতে উপজেলার চাঁচকৈড় বাজার এলাকায় র‍্যাব নাটোর ক্যাম্প ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে। এ সময় মেসার্স ভাই ভাই গুড় কারখানার স্বত্বাধিকারী মো. দোলোয়ার হোসেনকে (৫৫) ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ওই এলাকার মেসার্স আজিজ সোনার গুড় কারখানা থেকে নয় হাজার কেজি ভেজাল গুড় ও ১৮ হাজার কেজি ভেজাল চিনির সিরাপ জব্দ করা হয়েছে। পরে ওই কারখানার স্বত্বাধিকারী মো. সুজন সোনাকে (২৬) ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ফরহাদ হোসেন আরও বলেন, অভিযান শেষে জব্দ করা ভেজাল গুড় ও অন্যান্য দ্রব্যাদি ধ্বংস করা হয়েছে। 

এ বিষয়ে ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর বলেন, জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা