হোম > সারা দেশ > বগুড়া

ধুনটে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে মামলা

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনটে স্কুলছাত্রীকে (১৪) অপহরণের অভিযোগে থানায় মামলা হয়েছে। গতকাল সোমবার রাতে ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে এ মামলা করেন। মামলায় উপজেলার উল্লাপাড়া গ্রামের মুকুল হোসেনের ছেলে জুবায়ের মাহমুদ সাম্মু, মুন্টু মিয়ার ছেলে নূর আলম ও নিশাতকে আসামি করা হয়েছে। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই স্কুলছাত্রী স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ে আসা যাওয়ার পথে জুবায়ের মাহমুদ সাম্মু প্রায়ই তাকে উত্ত্যক্ত করত। বিষয়টি জুবায়েরের অভিভাবককে জানালে সে ক্ষুব্ধ হয়ে ওঠে। গত ২ মে রাত ১০টার দিকে স্কুলছাত্রীকে বাড়ি থেকে বের হয়। এ সময় আসামি জুবায়ের সহযোগী নূর আলম ও নিশাতকে সঙ্গে নিয়ে ওই স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও স্কুলছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি। 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার ও স্কুলছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা