হোম > সারা দেশ > পাবনা

সাঁথিয়ায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

পাবনার সাঁথিয়ায় ক্ষেতুপাড়া আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী আমিরুল ইসলামকে (৪৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে। ক্ষেতুপাড়া গ্রামের মৃত লোয়াই প্রামাণিকের ছেলে আমিরুল ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানায়, গতকাল সোমবার রাত ৮টার দিকে একই গ্রামের ইউনুসের ছেলে ইমু, আলতাবের ছেলে সালেক, চাঁদের ছেলে মিঠুসহ কয়েকজন মিলে ক্ষেতুপাড়া গ্রামের যুবলীগ নেতা ও সাত্তার উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী আমিরুলকে কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক এনজামামুল হক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাতিজা রোকন বলেন, ‘ওদের সঙ্গে অনেক আগে থেকে ইউপি নির্বাচন নিয়ে শত্রুতা ছিল। আমার চাচাকে ওরা তুলে নিয়ে কয়েকজন মিলে কুপিয়ে ফেলে রেখে চলে যায়।’

নিহতের আরেক ভাতিজা সোহেল বলেন, ‘সিএনজিতে করে আসা কিছু লোক আশরাফ মেম্বারকে মারছে শুনে ধাওয়া করে আমার কাকা আমিরুল। একপর্যায়ে চকপাট্রায় এসে সিএনজিটি ধরে ফেলে। এ সময় সিএনজিতে থাকা লোকজন কাকাকে কুপিয়ে হত্যা করে।’

এ বিষয়ে জানতে চাইলে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা