হোম > সারা দেশ > রাজশাহী

স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

র‍্যাবের হাতে গ্রেপ্তার মো. শাহিনুর। ছবি: সংগৃহীত

রাজশাহীর দুর্গাপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে মো. শাহিনুর (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ রোববার সকালে রাজশাহী নগরের হড়গ্রাম বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শাহিনুর জেলার দুর্গাপুর উপজেলার আনুলিয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে। র‍্যাব-৫–এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।

র‍্যাব জানায়, পাঁচ বছর আগে শাহিনুরের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য স্ত্রী আফরিন আক্তার বৃষ্টিকে নির্যাতন করতেন তিনি। বৃষ্টির পরিবার এ কারণে আড়াই লাখ টাকা দিলেও নির্যাতন থামেনি। বিদেশ যাওয়ার জন্য আরও ৩ লাখ টাকার জন্য চাপ দিতে থাকেন শাহিনুর। পরে বৃষ্টির পরিবার ২ লাখ ১০ হাজার টাকা দিলেও নির্যাতনের মাত্রা কমেনি।

১৪ মার্চ দুপুরে শাহিনুর ও তাঁর পরিবারের সদস্যরা ঘরের দরজা-জানালা বন্ধ করে বৃষ্টিকে মারধর করেন। নির্যাতনের শিকার হয়ে বৃষ্টি তাঁর পরিবারের কাছে খবর দেন। কিন্তু পরিবারের সদস্যরা আসার আগেই বৃষ্টি মারা যান। তখন মরদেহ ফেলে পালিয়ে যান শাহিনুর, তাঁর বাবা আবদুল জলিল ও মা শ্যামলী বেগম। পরে তাঁদের বিরুদ্ধে মামলা করেন বৃষ্টির বাবা।

এ মামলায় ১৬ মার্চ শাহিনুরের মা ও বাবাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু শাহিনুর পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা আজ অভিযান চালিয়ে শাহিনুরকে গ্রেপ্তার করেন।

র‍্যাব জানিয়েছে, শাহিনুরকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠাবে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা