হোম > সারা দেশ > রাজশাহী

গোবিন্দগঞ্জের তিন সাঁওতাল হত্যার বিচার দাবি 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

গাইবান্ধার গোবিন্দগঞ্জের তিন সাঁওতাল হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী জেলা ও মহানগর কমিটি। আজ রোববার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি পালিত হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৬ সালের ৬ নভেম্বর গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ-বাগদাফার্মে সাঁওতাল জনগোষ্ঠীর হামলা চালায় পুলিশ। আগুন দেওয়া হয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের ঘরবাড়িতে। এ সময় শ্যামল হেমব্রম, রমেশ টুডু ও মঙ্গল মার্ডিকে গুলি করে হত্যা করা হয়। ছয় বছরেও এই হত্যাকাণ্ডের বিচার সম্পূর্ণ হয়নি। তা ছাড়া এ হত্যার ক্ষতিপূরণসহ সাহেবগঞ্জ-বাগদাফার্মের সাঁওতাল-বাঙালিদের জমি ফেরত দেওয়ার দাবি জানান বক্তারা। সেই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের আইনের আওতায় আনার দাবিও জানানো হয় মানববন্ধন থেকে।

কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী জেলা কমিটির সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়, জাতীয় আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি তরুণ মুন্ডা, দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, মহিলা পরিষদের জেলার সভাপতি কল্পনা রায় প্রমুখ।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা