হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে জামিন পেলেন ৫ এইচএসসি পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে আদালত থেকে জামিন পেয়েছেন পাঁচজন এইচএসসি পরীক্ষার্থী। আজ শনিবার দুপুরে আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে রাজশাহীর বিভিন্ন থানায় হওয়া মামলায় ওই শিক্ষার্থীরা গ্রেপ্তার হয়েছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, তিন শিক্ষার্থীর জামিন হয়েছে রাজশাহীর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে। তাঁরা হলেন আহনাফ আকিব অরণ্য, মো. রাব্বি ও রাকিবুর রহমান। তাঁদের মধ্যে অরণ্য ও রাব্বি রাজশাহী মহানগরীর মতিহার থানার মামলার আসামি। আর রাকিবুর রহমানের মামলা নগরীর বোয়ালিয়া থানার। আজ শনিবার আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালতের বিচারক শফিউল আলম তা মঞ্জুর করেন।

এদিকে রাজশাহী জেলা আদালতের পরিদর্শক আমান উল্লাহ বলেন, জেলার জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুই এইচএসসি পরীক্ষার্থীর জামিন হয়েছে। আদালতের বিচারক মো. হাদিউজ্জামান তাঁদের জামিন মঞ্জুর করেন।

এ দুই শিক্ষার্থী হলেন রাজশাহীর গোদাগাড়ী থানার একটি মামলার আসামি ইমরান ফরহাদ ও পুঠিয়া থানার মামলার আসামি সৌরভ আলী। আদালতে জামিনের আদেশ হওয়ার পর স্বজনেরা এই শিক্ষার্থীদের মুক্তির জন্য রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সামনে অপেক্ষা করছিলেন।

গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি আটক ব্যক্তিদের মধ্যে কেউ এইচএসসি পরীক্ষার্থী থাকলে পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রসহ জামিন আবেদন করলে সরকার তাঁদের আইনি সহায়তা দেবে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা