হোম > সারা দেশ > রাজশাহী

সেরা লিটল ম্যাগাজিন পুরস্কার পেল ‘মহাকালগড়’

রাজশাহী প্রতিনিধি

সেরা লিটল ম্যাগাজিন পুরস্কার পেল রাজশাহী শিল্পকলার প্রকাশিত লিটল ম্যাগাজিন ‘মহাকালগড়’। রাজশাহী জেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রকাশিত এ সাহিত্য পত্রিকাটি সম্পাদনা করেছেন আসাদ সরকার। তিনি রাজশাহী শিল্পকলা একাডেমির জেলা সাংস্কৃতিক কর্মকর্তা ও টিভি নাট্যকার। আজ মঙ্গলবার বাংলাদেশ শিল্পকলা একাডেমি লিটল ম্যাগাজিন প্রদর্শনী ও সম্মাননা-২০২২ অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

সারা দেশের শিল্পকলা একাডেমির প্রকাশিত লিটল ম্যাগাজিনগুলোর মধ্য থেকে রাজশাহী শিল্পকলার ‘মহাকালগড়’-কে প্রথম নির্বাচন করা হয়। পুরস্কার হিসেবে একটি ক্রেস্ট, সনদ ও নগদ ২৫ হাজার টাকা দেওয়া হয়। পুরস্কার প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মো. আছাদুজ্জামান।

‘মহাকালগড়’ রাজশাহী শিল্পকলার প্রথম প্রকাশিত লিটল ম্যাগাজিন। এতে লিখেছেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, মামুন হুসাইন, নাট্যকার মলয় ভৌমিক, কবি ও শিক্ষাবিদ তসিকুল ইসলাম রাজা, কবি কামরুল ইসলাম, চলচ্চিত্র নির্মাতা সাজ্জাদ বকুল, কবি রুহুল আমিন প্রামাণিক, গল্পকার চন্দন আনোয়ার, মোজাফফর হোসেন, গৌতম বিশ্বাস, আনিফ রুবেদ, কবি শামীম হোসেন, মাহী ফ্লোরা, কবি সিরাজুদ্দৌলাহ বাহার, কামরুল বাহার আরিফ, স্মৃতিচারণা করেছেন নাট্যাভিনেতা ওয়াহিদা মল্লিক ও রহমত আলী, ফিচার বিভাগে লিখেছেন আবুল কালাম মুহম্মদ আজাদের মতো লেখকেরা।

পুরস্কার প্রাপ্তি সম্পর্কে মহাকালগড়-এর উপদেষ্টা ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, এটা রাজশাহী জেলার জন্য একটা সম্মান। রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি প্রকাশনার এই ধারা অব্যাহত রাখবে বলে আশা রাখি।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা