হোম > সারা দেশ > রাজশাহী

মাইক্রোর ধাক্কায় ছিটকে পড়া স্বামী-স্ত্রী বাসচাপায় নিহত

বগুড়া প্রতিনিধি

বগুড়া শহরের চারমাথা এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার লাশ দেখতে স্থানীয় বাসিন্দাদের ভিড়। ছবি: আজকের পত্রিকা

বগুড়া শহরে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়া স্বামী-স্ত্রী বাসের চাপায় নিহত হয়েছেন। আজ রোববার বেলা ২টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের চারমাথা এলাকায় কল্পনা ফিলিং স্টেশনের সমানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন শহরের উত্তর কাটনারপাড়া এলাকার শহিদুল ইসলাম সজল (৫০) এবং তাঁর স্ত্রী হোসনে আরা (৪৫)। কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, হোসনে আরা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ নার্স। আজ দুপুরে শহিদুল মোটরসাইকেলে করে হোসনে আরাকে কর্মস্থলে পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথে একটি মাইক্রোবাসের ধাক্কায় দুজন মহাসড়কে ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস তাঁদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শহিদুল মারা যান। আহত হোসনে আরাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

ওসি মনোয়ারুজ্জামান জানান, স্বামী-স্ত্রী দুজনের মরদেহ উদ্ধার পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বাসটি আটক করতে মহাসড়ক-সংলগ্ন বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা