হোম > সারা দেশ > বগুড়া

ক্যানসারে আক্রান্ত শিশু শাফায়াত বাঁচতে চায়

ক্যানসারে আক্রান্ত শিশু আ ন ম শাফায়াত। ছবি: আজকের পত্রিকা

মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত চার বছরের শিশু আ ন ম শাফায়াত। জন্মের দেড় বছর পর তার শরীরে ক্যানসার ধরা পড়ে। সন্তানের চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে গেছেন তার বাবা আরাফাত হোসাইন। অসুস্থ সন্তানের চিকিৎসার পেছনে সময় দিতে গিয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিও হারিয়েছেন বগুড়ার শাজাহানপুর উপজেলার এই বাসিন্দা। ছেলের জীবন বাঁচাতে সহযোগিতা চান অসহায় এই বাবা।

জানা গেছে, শাফায়াত বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের চিকিৎসক খাজা আমিরুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছে।

খাজা আমিরুল ইসলাম জানান, ‘শাফায়াতের শেষ ধাপের চিকিৎসা চলছে। এ পর্যায়ে ঠিকভাবে চিকিৎসা পেলে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। ক্যানসারে আক্রান্ত ৯০ শতাংশ শিশুই চিকিৎসায় ভালো হয়ে যায়।’

সাহায্য পাঠানোর ঠিকানা:

01747-975175 (বিকাশ, নগদ ও রকেট)। ব্যাংক অ্যাকাউন্ট নম্বর-7017318160228 (ডাচ্‌-বাংলা ব্যাংক, বগুড়া সদর শাখা) ও 20507770200460798 (ইসলামী ব্যাংক, বগুড়া সদর শাখা) সঞ্চয়ী হিসাবে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা