হোম > সারা দেশ > রাজশাহী

রামেক করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু

প্রতিনিধি

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ভর্তি থাকা রোগীর সংখ্যা একটু কমেছে। কিন্তু মৃতের সংখ্যা বেড়েছে। ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে মোট ১২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁরা মারা যান। এর আগের ২৪ ঘণ্টায় হাসপাতালে মারা গিয়েছিলেন ১০ জন।

হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন করে মারা যাওয়া ১২ জনের মধ্যে ছয়জনই করোনা পজিটিভ ছিলেন। আর পাঁচজন ভর্তি ছিলেন করোনার উপসর্গ নিয়ে। অন্য একজনের নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ হলেও করোনা ইউনিটে শ্বাসকষ্টে মারা গেছেন।

করোনা পজিটিভ ছয়জনের মধ্যে রাজশাহীর তিনজন এবং চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁর একজন করে রোগী ছিলেন। উপসর্গে মারা যাওয়া পাঁচজনের মধ্যে নাটোরের একজন এবং রাজশাহী ও নওগাঁর দুইজন করে রোগী ছিলেন। করোনা নেগেটিভ অবস্থায় মারা যাওয়া অন্য একজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ।

রামেক হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৩০৯টি। শুক্রবার সকালে ৩৪৯ জন রোগী ভর্তি ছিলেন। এর আগে বৃহস্পতিবার সকালে সর্বোচ্চ ৩৫৮ জন রোগী ভর্তি ছিলেন। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ২০ শয্যার মধ্যে শুক্রবার সকালে ১৯টিতেই রোগী ছিলেন।

অন্য রোগীরা ছিলেন বিভিন্ন ওয়ার্ডে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিট থেকে ছাড়পত্র পেয়েছেন ৫১ জন। আর নতুন করে ভর্তি হয়েছেন ৪১ জন। এর আগের ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছিলেন ৩১ জন। আর ভর্তি হয়েছিলেন ৪৪ জন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির সংখ্যা কমেছে, বেড়েছে সুস্থতার সংখ্যা।

রামেক হাসপাতালে চলতি মাসে মোট ১৭৫ জনের মৃত্যু হলো। এর মধ্যে ১, ২ ও ৭ জুন সাতজন করে, ৩ জুন নয়জন, ৪ জুন ১৬ জন, ৫, ৮, ৯ ও ১০ জুন ৮ জন, ৬ জুন ছয়জন, ১১ জুন ১৫ জন, ১২ জুন চারজন, ১৩ ও ১৬ জুন ১৩ জন, ১৪ ও ১৫ জুন ১২ জন এবং ১৭ জুন ১০ জন মারা গেছেন। সর্বশেষ বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত ১২ জনের মৃত্যু হল।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা