হোম > সারা দেশ > রাজশাহী

পানির দাম না কমালে হরতালের হুমকি বিএনপির

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে ওয়াসার পানির বর্ধিত মূল্য প্রত্যাহার না করলে হরতালের হুমকি দিয়েছেন মহানগর বিএনপির নেতারা। পানির দাম বৃদ্ধির প্রতিবাদ ও আগের দাম পুনর্বহালের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়। পাশাপাশি ওয়াসা ভবন ঘেরাও করারও হুঁশিয়ারি দেন নেতারা।

আজ শনিবার দুপুরে নগরীর মালোপাড়া পুলিশ ফাঁড়ির সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে মহানগর বিএনপি। এতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা। এতে বক্তব্য দেন রাজশাহী মহানগর বিএনপির সদস্যসচিব মামুন অর রশীদ মামুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, মহানগর যুবদলের আহ্বায়ক মাহাফুজুর রহমান রিটন প্রমুখ।

বক্তারা বলেন, রাজশাহী ওয়াসার পানি পানের অযোগ্য। তাও এ পানির দাম বাড়ানো হয়েছে জনগণের মতামত না নিয়েই। গণশুনানি না করে পানির দাম বাড়ালে তা পরিশোধ করা হবে না। তাঁরা অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান। না হলে ওয়াসা ভবন ঘেরাও এবং হরতালের মতো কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

উল্লেখ্য, আগের চেয়ে পানির দাম তিন গুণ বাড়িয়ে ১ ফেব্রুয়ারি থেকে নতুন মূল্য কার্যকর করেছে রাজশাহী ওয়াসা। তবে এর প্রতিবাদে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি পালন করা হচ্ছে। 

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা