হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহী-৬: নৌকার প্রচারে ৩৪ প্রিসাইডিং কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর বাঘা ও চারঘাট উপজেলায় প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে তালিকাভুক্ত ৩৪ জন শিক্ষকের বিরুদ্ধে নৌকার প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে।

বাঘা ও চারঘাট উপজেলা নিয়ে রাজশাহী-৬ আসন। এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে থাকা আওয়ামী লীগের প্রবীণ নেতা রাহেনুল হক এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। এর মধ্যে বাঘার ১৮ জনের ব্যাপারে অভিযোগ করা হয় গত সোমবার। আর চারঘাটের ১৬ জনের ব্যাপারে অভিযোগ করা হয়েছে গতকাল বৃহস্পতিবার। 

অভিযোগে নাম থাকা মীরগঞ্জ কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ বলেন, ‘আমি আওয়ামী লীগের সমর্থক, এটা সত্য। আগে নৌকার প্রচার-প্রচারণা চালিয়েছি। তিন দিন আগে প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে প্রশিক্ষণ নিয়েছি। তারা (নির্বাচন কমিশন) বলে দিয়েছে, “আগে যা করেছেন করেছেন, এখন থেকে আর না। এখন আপনারা আমাদের। নির্বাচন সুষ্ঠু করতে হবে।” এর পর থেকে আমি আর প্রচারণায় যাইনি।’ 

স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হকের প্রধান নির্বাচনী এজেন্ট মেরাজুল ইসলাম বলেন, ‘এই প্রিসাইডিং কর্মকর্তারা সরাসরি নৌকার প্রার্থীর প্রচারণা চালাচ্ছেন। ভোটকেন্দ্রে গিয়ে তাঁরা অনিয়ম করতে পারেন।’

জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ বলেন, প্রশিক্ষণ হয়েছে, শিক্ষকেরা প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। তবে কে কোথায় দায়িত্ব পালন করবেন, তা তাঁরা নিজেরাও জানেন না। সুতরাং, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কাউকে নিয়ে কোনো এলাকায় আপত্তি থাকলে তাঁকে ওই এলাকায় দায়িত্ব দেওয়া হবে না।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা