হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে হাতির আক্রমণে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হাতির আক্রমণে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার নেজামপুর ইউনিয়নের মানিকড়া গ্রামে জনৈক মোশাররফের আমবাগানে এ ঘটনা ঘটে। 

নিহত শিশুর নাম মুফাস্সির (১২)। সে নেজামপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বুলবুল হোসেনের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান। তিনি বলেন, ‘সকালে মানিকড়া গ্রামে দুটি হাতির আক্রমণে গরুতর আহত হলে শিশু মুফাস্সিরকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।’ 

তিনি আরও জানান, গ্রামবাসী একটি হাতিকে আমনুরা শিমুলতলা মোড়ে আটক করে রেখেছে। অন্য হাতিটি এখনো আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজশাহী বন বিভাগের কর্মকর্তাদের খবর দেওয়া হয়েছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা