হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে দুটি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থেকে অস্ত্র ও গুলিসহ আব্দুর রাজ্জাক রাজু (২৬) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তাঁর কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে চৌডালা ইউনিয়নের বেলালবাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আব্দুর রাজ্জাক রাজু ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌডালা ইউনিয়নের বেলালবাজারের একটি চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাক রাজুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। 

সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, রাজু শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করে রহনপুরে নিয়ে আসছিলেন। এ ছাড়া তিনি খুচরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা করা হয়েছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা