হোম > সারা দেশ > নাটোর

বড়াইগ্রামে প্রতিবন্ধী তরুণী ধর্ষণ মামলায় গ্রেপ্তার ২

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

নাটোরের বড়াইগ্রামে শারীরিক প্রতিবন্ধী এক তরুণীকে (১৭) ধর্ষণের অভিযোগে করা মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার নগর ইউনিয়নের মশিন্দা গ্রামের ওই ঘটনায় আজ শনিবার থানায় মামলা করা হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন কামরুল ইসলাম (৪০) ও মনির হোসেন (৩২)। দুজনই উপজেলার মশিন্দা গ্রামের বাসিন্দা।

মামলার এজাহারে বলা হয়, গতকাল রাতে মনির হোসেন ফোনে ওই তরুণীকে ডেকে পাশের আমবাগানে নিয়ে যান। এ সময় মনির হোসেন তাকে শ্লীলতাহানি করেন। পরে কামরুল ইসলাম তাকে ধর্ষণ করেন।

এদিকে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা মনির ও কামরুলকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে জানতে চাইলে বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আজ শনিবার সকালে প্রতিবন্ধী তরুণীর বাবা বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলাটি করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতে সোপর্দ করা হচ্ছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা