হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

বেলকুচিতে গরুসহ ৪ চোর গ্রেপ্তার

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি  

চোরাই গরুসহ গ্রেপ্তার চার ব্যক্তি। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের বেলকুচিতে চোরাই দুই গরুসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে জেলার উল্লাপাড়া থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাবনা জেলার সুজানগর থানার শাহজাহান খন্দকারের ছেলে শাহীন খন্দকার (৪০), প্রতাপ উত্তরপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে সুজন আলী (৩০), আলিয়াপুর গ্রামের জমশের মণ্ডলের ছেলে আব্দুল খালেক (৪৫) ও মৃত মোহাম্মদ আলীর ছেলে জরিপ মণ্ডল (৩৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, ৬ মার্চ রাতে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের গয়নাকান্দি গ্রামের জাহাঙ্গীর হোসেনের গোয়ালঘর থেকে গরু চুরি হয়। পরে জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা করেন।

এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া থানায় র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে দুটি গরুসহ চার চোরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা