হোম > সারা দেশ > রাজশাহী

মোহনপুর উপজেলা আ.লীগের সভাপতি আবদুস সালাম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে মোহনপুর থানার পুলিশ রাজশাহী মহানগর থেকে তাঁকে গ্রেপ্তার করে। 

আবদুস সালাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তাঁর শ্যালক আয়েন উদ্দিন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য। 

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি জানান, মোহনপুর থানায় হামলাসহ বিভিন্ন অপরাধে হওয়া চারটি মামলার এজাহারভুক্ত আসামি আবদুস সালাম। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। 

ওসি আরও জানান, চারটি মামলাতেই আবদুস সালামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ শনিবার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা