হোম > সারা দেশ > রাজশাহী

মাদক কারবারির বাড়ির কমোড থেকে হেরোইন-ফেনসিডিল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

গ্রেপ্তার চপল আলী। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীর বাঘা উপজেলায় এক মাদক কারবারির বাড়ির শৌচাগারের লো কমোড থেকে হেরোইন ও ফেনসিডিল উদ্ধার করেছে র‍্যাব। এ সময় ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম চপল আলী (৩৮)। বাড়ি বাঘার আলাইপুর গ্রামে।

আজ শনিবার ভোররাতে র‍্যাব-৫-এর একটি দল চপল আলীর বাড়িতে অভিযান চালায়। আজ দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, অভিযানে ওই বাড়ি থেকে ১৬১ বোতল ফেনসিডিল ও ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

র‍্যাব জানায়, চপল আলী এলাকার চিহ্নিত মাদক কারবারি। দীর্ঘদিন ধরেই তিনি মাদক কেনাবেচা করেন। তাঁর বিরুদ্ধে একাধিক মাদক, হত্যাচেষ্টাসহ মোট ৮টি মামলা রয়েছে। হেরোইন ও ফেনসিডিল উদ্ধারের ঘটনায় তাঁর বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা করা হয়েছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা