হোম > সারা দেশ > রাজশাহী

প্রধানমন্ত্রীর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেলেন বগুড়ার ৮ সাংবাদিক

বগুড়া প্রতিনিধি

প্রধানমন্ত্রীর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের তরফ থেকে বগুড়া সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) ৮ সদস্যকে সাড়ে আট লাখ টাকার চেক হস্তান্তর করেছেন জেলা প্রশাসক। বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টুর সভাপতিত্বে আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া প্রেস ক্লাব মিলনায়তনে চেকগুলো হস্তান্তর করা হয়। 

ওই ৮ সাংবাদিক হলেন—মুরশীদ আলম, আমিনুর রহমান মোহন, ফরহাদুজ্জামান শাহী, রাজু আহম্মেদ, বিধান চন্দ্র সিংহ, হাফিজা বীণা, আমজাদ হোসেন মিন্টু ও শফিউল আযম কমল এবং শিবগঞ্জ উপজেলায় কর্মরত কামরুজ্জামান ও গাবতলীতে কর্মরত আল আমিন মণ্ডল। 

বগুড়ার জেলা প্রশাসক মো. জিয়াউল হক প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘প্রধানমন্ত্রী সাংবাদিকদের কল্যাণে নিবেদিত। বর্তমান সরকার মনে করে সাংবাদিকদের জীবনমানের উন্নয়ন অত্যন্ত জরুরি। এ কারণে কল্যাণ ট্রাস্ট গঠিত হয়েছে। যেকোনো সংকটে সাংবাদিকেরা এখান থেকে সহায়তা পেতে পারবেন।’ 

বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জে এম রউফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি ও বগুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন এবং বিএফইউজের নির্বাহী পরিষদের সদস্য প্রদীপ ভট্টাচার্য শংকর।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা