হোম > সারা দেশ > রাজশাহী

দুর্গাপুরে পানের বরজে ঝুলছিল চাষির লাশ

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি  

প্রতীকী ছবি

রাজশাহীর দুর্গাপুরে পানের বরজ থেকে রাসেল মোল্লা (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার শ্যামপুর গ্রামের পূর্বপাড়ায় একটি পানের বরজ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে গতকাল শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন তিনি। রাসেল উপজেলার শ্যামপুর গ্রামের নাছের মোল্লার ছেলে। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা।

পরিবার ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে থেকে রাসেল মোল্লা নিখোঁজ হন। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো খোঁজ পাননি। তাঁর চাচা আব্বাস মোল্লা পানের বরজে বাঁশের সঙ্গে রাসেলের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আমজাদ হোসেন বলেন, রাসেল পানচাষি ছিলেন। এলাকায় তাঁর সঙ্গে কোনো মানুষের শত্রুতার খবর পাওয়া যায়নি। পরিবারের লোকজনই প্রথমে পানের বরজে মরদেহটি ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়।

ওসি দুরুল হোদা বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা