হোম > সারা দেশ > রাজশাহী

প্রাইভেট কারে লুকানো ছিল ৭২ কেজি গাঁজা, র‍্যাবের অভিযানে আটক ১

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর বদলগাছিতে ৭২ কেজি গাঁজাসহ মনির হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার চারমাথা থেকে তাঁকে আটক করা হয়। তিনি সিলেটের জৈন্তাপুর উপজেলার কুচরাই গ্রামের বাসিন্দা। এ সময় টাকা, মোবাইল ফোন ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

আজ বুধবার দুপুরে নওগাঁ সার্কিট হাউসে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক।

সংবাদ সম্মেলনে মো. শেখ সাদিক বলেন, আটক মনির ও পলাতক আসামি আলমগীর (গাড়িচালক) চিহ্নিত মাদক কারবারি। গতকাল তাঁরা কুমিল্লা থেকে অভিনব কায়দায় গাঁজা নিয়ে নওগাঁ রওনা যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছি উপজেলার চারমাথায় তল্লাশি চালিয়ে প্রাইভেট কারে লুকিয়ে রাখা ৭২ কেজি গাঁজাসহ মনিরকে আটক করা হয়। তা ছাড়া জব্দ করা হয় প্রাইভেট কার। এ সময় চালক আলমগীর কৌশলে পালিয়ে যান।

র‍্যাবের অধিনায়ক আরও বলেন, আটক করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির জানান, তাঁরা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজার চালান সংগ্রহ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।

আইনগত ব্যবস্থা নিতে মনির হোসেনকে বদলগাছি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা