হোম > সারা দেশ > রাজশাহী

রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু

প্রতিনিধি

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ১০ জন করোনায় ও দুইজন উপসর্গ নিয়ে মারা যান।

পরীক্ষার অনুপাতে রাজশাহীতে সবেচেয়ে বেশি ৪১ দশমিক ১৮ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়। এ ছাড়া নমুনা পরীক্ষা বিবেচনায় নওগাঁর ৩৮ দশমিক ১৪ শতাংশ এবং নাটোরের ২৩ দশমিক ১২ শতাংশ করোনা ধরা পড়েছে।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে ১২ জন মারা গেছেন। গত এক দিনে হাসপাতালের ৩ নম্বর ওয়ার্ডে চারজন, ১ নম্বর ওয়ার্ডে তিনজন, ২৯, ৩০ নম্বর ওয়ার্ডে দুজন, ১৬ ও ২২ নম্বর ওয়ার্ড এবং আইসিইউতে একজন করে মারা গেছেন।

করোনা সংক্রমণে চাঁপাইনবাবগঞ্জের চারজন, রাজশাহীর তিনজন, নাটোরের দুজন এবং মেহেরপুরের একজনসহ মোট ১০ জন মারা গেছেন। এ ছাড়া উপসর্গ নিয়ে চাঁপাইনবাবগঞ্জের দুজন মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

রামেক হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ২৭১। সোমবার সকালে ৩০৭ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন ১৯ জন। বাকিরা ছিলেন বিভিন্ন ওয়ার্ডে।

রোববার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাবে ১৮৮ জনের এবং রাজশাহী মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ৪৬৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে রামেক হাসপাতাল ল্যাবে ৭৮ ও রামেক ল্যাবে ১৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

হাসপাতালটির করোনা ইউনিটে এর আগে শনিবার থেকে রোববার সকাল পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়। এ ছাড়া ১১ জুন ১৫ জন, ১০ জুন ৮ জন, ৯ জুন ৮ জন, ৮ জুন ৮ জন, ৭ জুন ৭ জন, ৬ জুন ৬ জন, ৫ জুন ৮ জন, ৪ জুন ১৬ জন, ৩ জুন ৯ জন, ২ জুন ৭ জন এবং ১ জুন ৭ জন মারা যান।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা