হোম > সারা দেশ > পাবনা

কিশোরী অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

পাবনার সাঁথিয়ায় ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় সম্প্রতি বিষয়টি জানাজানি হয়। পরে কিশোরীর বাবার করা মামলায় আছাব আলী নামের ওই বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ওই বৃদ্ধ সম্পর্কে কিশোরীর প্রতিবেশী দাদা হন। মা-বাবা বাড়িতে না থাকায় কিশোরীকে ধর্ষণ করেন আছাব আলী। ১৬ মার্চ ওই কিশোরীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানতে পারে তার পরিবার। পরে কিশোরী তার মা-বাবাকে জানায়, প্রতিবেশী দাদা আছাব আলী তাকে ধর্ষণ করেন এবং কাউকে বললে মেরে ফেলার হুমকি দিয়েছেন। পরে কিশোরীর বাবা বাদী হয়ে সাঁথিয়া থানায় মামলা করেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে ২৬ মার্চ পাবনা আদালতে পাঠানো হয়েছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা