হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

পুকুরে বিষ দিয়ে ২৫ লাখ টাকার মাছ নিধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পুকুরে বিষ দিয়ে ২৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতে পুরাবাড়ি এলাকার মাছ চাষি বেলাল উদ্দিনের দুটি পুকুরে বিষ দেওয়া হয়। 

পুকুর মালিক বেলাল উদ্দিন বলেন, ‘আজ বৃহস্পতিবার সকালে পুকুরে মাছগুলো মরে ভেসে উঠতে দেখে পুকুর পাহারাদার ও স্থানীয়রা আমাকে খবর দেয়। পরে পুকুরে এসে পুলিশকে বিষয়টি জানায়। এ সময় পুকুরের পাশ থেকে কীটনাশকের বোতল উদ্ধার করা হয়।’ 

বেলাল উদ্দিনের দাবি, পুকুরে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের মাছ ছিল। এ ঘটনায় তিনি আজ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। 

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের বজরাটেক গ্রামের মশিউর রহমান মাসুদ পুকুরে বিষ দিয়ে তাঁর ১৫ বিঘার দুটি জলকরের সব মাছ মেরে ফেলেছে। 

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত মাছ চাষি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা