হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় হাইওয়ে থানার ওসির মৃত্যু

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল আটটার দিকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা তিনি মারা যান। এর আগে ভোরবেলা বুকে ব্যথা অনুভব করলে তাঁকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুন্দারহাট হাইওয়ে থানার উপপরিদর্শক আবুল হাসনাত। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ওসি স্যার কয়েক দিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন। সকালে তিনি বুকে ব্যথা অনুভব করলে কয়েকজন পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে শজিমেক হাসপাতালে চিকিৎসার জন্য যান। সেখানেই সকাল সাড়ে আটটার দিকে তিনি মারা যান।’

শহিদুল ইসলামের বাড়ি সিরাজগঞ্জ সদরের চর বনবাড়িয়া গ্রামে। তিনি গত বছরের মে মাসে বগুড়ার কুন্দারহাট হাইওয়ে থানায় ওসি হিসেবে যোগ দেন। 

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা