হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

মাংসের দাম বেশি রাখায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের কামারখন্দে মূল্যতালিকা না থাকা ও মাংসের দাম বেশি রাখার অভিযোগে তিন মাংস ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার সকালে উপজেলার জামতৈল বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমা খাতুন। অভিযানে ব্যবসায়ীদের ছয় হাজার টাকা জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, একেকজনের কাছের একেক দামে মাংস বিক্রি ও দোকানে মূল্যতালিকা না থাকায় উপজেলার টেংরাইল গ্রামের মো. ঠান্ডুকে তিন হাজার টাকা, উপজেলার বাড়াকান্দি গ্রামের আতাউর রহমানকে দুই হাজার এবং উপজেলার কর্ণসূতি গ্রামের মো. সুরুতজামানকে এক হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমা খাতুন।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা