হোম > সারা দেশ > পাবনা

দুধে ক্ষতিকর কস্টিক সোডা মেশানোর দায়ে প্রাণের এজেন্টকে অর্থদণ্ড

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় দুধে ক্ষতিকর কস্টিক সোডা মেশানোর অপরাধে প্রাণ কোম্পানির এজেন্টকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সকালে উপজেলার সিংগাড়ি জগন্নাথপুর প্রাণ দুগ্ধ সংগ্রহ ও শীতলীকরণ কেন্দ্রের এজেন্ট হাফিজুল ইসলামকে এই অর্থদণ্ড করা হয়। এ সময় কস্টিক সোডা মেশানো ২০ লিটার দুধ নষ্ট করা হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম ও ভাঙ্গুড়া থানার উপপরিদর্শক (এসআই) মুরাদ হোসেন।

ইউএনও নাহিদ বলেন, ‘অনেক দিন ধরে প্রাণের ওই দুগ্ধ সংগ্রহ কেন্দ্রে ক্ষতিকর কস্টিক সোডা মেশানো ভেজাল দুধ প্রাণ কোম্পানিতে সরবরাহ করা হচ্ছিল বলে অভিযোগ পাওয়া যায়। আজ সেখানে অভিযান পরিচালনা করে এর সত্যতা পাওয়া যায়। এ সময় প্রাণ কোম্পানির এজেন্টকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ ছাড়া ২০ লিটার ভেজাল দুধ নষ্ট করা হয়।’

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা