হোম > সারা দেশ > রাজশাহী

আত্মহত্যা প্ররোচনার মামলায় ‘সুদের কারবারি’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

গ্রেপ্তার সামিরুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীর তানোরে আত্মহত্যার প্ররোচনার মামলায় সামিরুল ইসলাম (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার জুরানপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব-৫-এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল।

র‍্যাবের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, সামিরুল ইসলাম সুদের কারবারি। জুরানপুর গ্রামেই তাঁর বাড়ি। ওই এলাকার ভটভটিচালক আরিফ হোসেনের আত্মহত্যার ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১০ মার্চ রাতে কীটনাশক পান করে আত্মহত্যা করেন আরিফ। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় আত্মহত্যার প্ররোচনার একটি মামলা করা হয়।

র‍্যাব জানায়, কয়েক মাস আগে ভটভটিচালক আরিফ ওই এলাকার বি এম আহম্মেদ নামের আরেক সুদ ব্যবসায়ীর কাছ থেকে ২০ হাজার টাকা ঋণ নেন। কিন্তু তিনি টাকা ফেরত দিতে পারছিলেন না। গত ৯ মার্চ বি এম আহম্মেদ ও সামিরুল ইসলামসহ কয়েক ব্যক্তি আরিফের কাছে টাকা চান। আরিফ টাকা পরিশোধে অক্ষমতা জানালে তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে রক্তাক্ত করে মাটিতে ফেলে দেওয়া হয় এবং গালিগালাজ করা হয়। একপর্যায়ে আসামিরা আরিফের ভটভটি কেড়ে নিয়ে চলে যান এবং টাকা পরিশোধ করে তা ফেরত আনতে বলেন। এই শারীরিক ও মানসিক নির্যাতনের অপমান সহ্য করতে না পেরে পরদিন রাতে আরিফ তাঁর রান্নাঘরে কীটনাশক পান করেন। এর পরদিন তিনি হাসপাতালে মারা যান।

র‍্যাব আরও জানায়, এ ঘটনায় তানোর থানায় আত্মহত্যার প্ররোচনার একটি মামলা দায়ের করা হয়। মামলার আসামিদের গ্রেপ্তারে র‍্যাব-৫ ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা নজরদারি বাড়িয়ে জুরানপুর এলাকা থেকে সামিরুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে তানোর থানায় হস্তান্তর করা হয়েছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা