হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের আলটিমেটাম

বগুড়া প্রতিনিধি

বগুড়া জেলা স্কুলের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলন করেন বগুড়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতারা। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিকে ‘অবৈধ পকেট কমিটি’ আখ্যা দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে বাতিলের দাবি জানিয়েছেন সংগঠনের একাংশের নেতারা। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বগুড়া জেলা স্কুলের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলন করে এমন দাবি করেন তাঁরা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘বগুড়া জেলার কিছু বহিরাগত চোর, বাটপার, ধান্দাবাজ একটা সিন্ডিকেট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি করেছে। যেখানে অছাত্র, ফুল বিক্রেতা, দুর্নীতিবাজেরা স্থান পেয়েছে। আমরা বগুড়া জেলার মাটির সন্তানেরা গত ১৫ বছর সবচেয়ে বেশি বঞ্চিত ও বৈষম্যের শিকার। জুলাই বিপ্লবে ১৯ জন শহীদের রক্তের বগুড়ায় আমরা আবারও বঞ্চিত হলাম। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা ছাত্রলীগের মতো এ সিন্ডিকেট কমিটি মানি না। আর কোনো ধরনের বৈষম্য মেনে নেব না।’

বক্তারা আরও বলেন, ‘কেন্দ্রীয় সব নেতার কাছে অনুরোধ করব, এই তেলবাজ কমিটি বিলুপ্ত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কলঙ্কমুক্ত করে আবার বগুড়ার সব ছাত্রের সমন্বয়ে সর্বজনীন গ্রহণযোগ্য কমিটি করুন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বর্তমান কমিটি বাতিল না করলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।’

সংবাদ সম্মেলনে বগুড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান, শাহরিয়ার সিমান্ত, সংগঠক শাহ সুলতান, তৌকী তাহমিদ, বগুড়া জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী মেহেদী হাসান শাহেদ, আল তুরাগ হুসাইন, মাহমুদুন্নবী মারুফসহ আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ সময় অনেকেই নিজ নিজ পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা