হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে ট্রাকের চাপায় প্রাণ গেল সাবেক বিমানসেনার 

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাকের চাপায় আব্দুল মতিন (৫৫) নামে বিমানবাহিনীর সাবেক এক সদস্য নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৮টার দিকে উপজেলার রহনপুর কলেজ মোড়ের লতিফুর রহমান ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আবদুল মতিন উপজেলার রহনপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বাসিন্দা। আজ সকালে তিনি লতিফুর রহমান ফিলিং স্টেশনে মোটরসাইকেলে তেল (পেট্রোল) ভর্তি করে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তাঁকে পেছন থেকে তরমুজবাহী একটি ট্রাক চাপা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এ নিয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘চালক ও সহকারী পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ নিয়ে থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা