হোম > সারা দেশ > রাজশাহী

পদ্মা নদীতে গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ফরহাদ হোসেন। ছবি: সংগৃহীত

রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীতে গোসলে নেমে ফরহাদ হোসেন (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার গোদাগাড়ী থানার সামনে এ ঘটনা ঘটে।

ফরহাদ হোসেন গোদাগাড়ী পৌরসভার শ্রীমন্তপুর মহল্লার মনিরুল ইসলাম বাবুর ছেলে। সে গোদাগাড়ী সরকারি স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে ফরহাদ দুপুরে গোসল করতে পদ্মা নদীতে নামে। একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া না গেলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে গোদাগাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করেন।

এ বিষয়ে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, ফরহাদের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তার স্বজনদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা