হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বৈদ্যুতিক তারে ঝুলছিল লাইনম্যানের মরদেহ

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজীপুরে বিদ্যুতায়িত হয়ে শামীম রেজা (৩০) নামের পল্লী বিদ্যুতের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে বৈদ্যুতিক খুঁটির মাথার তারের সঙ্গে ঝুলছিল তাঁর মরদেহ। খবর পেয়ে কাজীপুর ফায়ার সার্ভিস গিয়ে মরদেহ উদ্ধার করে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের কবিহার গ্রামে এ ঘটনা ঘটে। কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নিহত শামীম রেজা উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের চকপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি একই এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে। শামীম রেজা সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কাজীপুর জোনাল অফিসে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় কবিহার গ্রামে বৈদ্যুতিক সংযোগ লাইনের মেরামতের কাজ করছিলেন শামীম রেজা। এ সময় তিনি কোমরে বেল্ট পরে খুঁটিতে ওঠেন। পরে অসাবধানতাবশত বিদ্যুতের মেইন তারের সঙ্গে লেগে যায় তার শরীর। এ সময় বিদ্যুতায়িত হয়ে তারের সঙ্গে ঝুলছিলেন তিনি। পরে ফায়ার সার্ভিস এসে তাঁকে উদ্ধার করে কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাজীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোমেনা পারভীন পারুল বলেন, ওই লাইনম্যানকে হাসপাতালে আনার আগেই মারা যান।

এ ব্যাপারে জানতে চেয়ে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কাজীপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সানোয়ার হোসেনের মোবাইল নম্বরে কল করলে বন্ধ পাওয়া গেছে।

কাজীপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, বিদ্যুতায়িত হয়ে পল্লী বিদ্যুতের লাইনম্যানের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা