হোম > সারা দেশ > রাজশাহী

রামেক হাসপাতালে মৃত্যুর মিছিলে আরও ১০ জন

প্রতিনিধি

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যুর মিছিল থামছেই না। গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

শামীম ইয়াজদানী জানান, মৃত ১০ জনের মধ্যে রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের একজন করে মোট তিনজন রোগী করোনা পজিটিভ ছিলেন। অন্য সাতজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। উপসর্গে মৃত এই সাতজনের মধ্যে ছয়জনেরই বাড়ি রাজশাহী। অন্য একজনের বাড়ি নাটোর।

এদিকে মোট ১০ জনের মধ্যে সাতজন পুরুষ ও তিনজন নারী ছিলেন। এঁদের মধ্যে ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন নারী, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী এবং ৬১ বছরের ঊর্ধ্ব পাঁচজন পুরুষ মারা গেছেন।

রামেক হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৩০৯। বৃহস্পতিবার সকালে সর্বোচ্চ ৩৫৮ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন ২০ জন। বাকিরা ছিলেন বিভিন্ন ওয়ার্ডে।

হাসপাতালে রাজশাহীর ১৯৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ৯৮ জন, নাটোরের ২৪ জন, নওগাঁর ২৪ জন, পাবনার ৪ জন, কুষ্টিয়ার ৪ জন, চুয়াডাঙ্গার ২ জন ও অন্যান্য এলাকার ৩ জন রোগী ভর্তি ছিলেন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিট থেকে ছাড়পত্র পেয়েছেন ৩১ জন। আর ভর্তি হয়েছেন নতুন ৪৪ জন। এর মধ্যে রাজশাহীর ২৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৭ জন, নাটোরের ৪ জন, নওগাঁর ৪ জন, মেহেরপুরের ২ জন এবং চুয়াডাঙ্গার ১ জন রোগী ভর্তি হয়েছেন।

রামেক হাসপাতালে চলতি মাসে মোট ১৬৩ জনের মৃত্যু হলো। এর মধ্যে ১, ২ ও ৭ জুন ৭ জন করে, ৩ জুন ৯ জন, ৪ জুন ১৬ জন, ৫, ৮, ৯ ও ১০ জুন ৮ জন করে, ৬ জুন ৬ জন, ১১ জুন ১৫ জন, ১২ জুন ৪ জন, ১৩ ও ১৬ জুন ১৩ জন এবং ১৪ ও ১৫ জুন ১২ জন মারা গেছেন। সর্বশেষ বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা গেলেন ১০ জন। 

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা