হোম > সারা দেশ > পাবনা

রাস্তার পাশে পড়ে ছিল শিশুর মাথা থেঁতলানো লাশ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রতীকী ছবি

পাবনার চাটমোহরে রাস্তার পাশ থেকে মাথা থেঁতলানো অবস্থায় সালমান হোসেন (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার ছাইকোলা ব্রিজসংলগ্ন এলাকায় লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। শিশুটি একই উপজেলার চরনবীণ গ্রামের সাবের মণ্ডলের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সালমান কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। গতকাল শনিবার সন্ধ্যায় তাঁর বাড়ি থেকে ছাইকোলা ব্রিজসংলগ্ন দাদির বাড়িতে যাওয়ার উদ্দেশে বের হয়। সন্ধ্যায় স্থানীয় একটি দোকানে চা খেয়ে ওই এলাকায় ঘোরাঘুরি করছিল শিশু সালমান।

পরে আজ ভোরে স্থানীয় মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তার পাশে মশারি দিয়ে ঢেকে রাখা মাড়াই করা ভুট্টার ওপর সালমানের মাঁথা থেতলানো লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের ধারণা, রাতে হয়তো মশারি দিয়ে ঢাকা ওই ভুট্টার ওপর ঘুমিয়ে পড়েছিল সালমান। ওই রাস্তা দিয়ে কোনো যানবাহন যাওয়ার সময় তাঁকে চাপা দেয়। এতেই মৃত্যু হয় সালমানের।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম আজকের পত্রিকাকে জানান, ছেলেটা মানসিক ভারসাম্যহীন ছিল এবং রাস্তার পাশে মাঝেমধ্যেই ঘুমাত বলে তার বাবা-মা জানিয়েছেন। রাতের বেলায় কোনো যানবাহন তাকে চাপা দিয়ে থাকতে পারে। পরে লাশ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দুর্ঘটনায় মৃত্যুর কারণ উল্লেখ করায় এবং স্বজনদের কোনো অভিযোগ না থাকায় সালমানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা