হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মীর মৃত্যু  

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এক এনজিও কর্মী মারা গেছেন। গতকাল সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তিনি মারা যান। 

নিহত ব্যক্তির নাম লতিফুর রহমান (২৮)। তিনি নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের সজ্জন গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের ছেলে। স্থানীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) পুষ্পপল্লীর মাঠকর্মী ছিলেন। তিনি গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের পুষ্পপল্লী সংস্থার জিনারপুর শাখায় কর্মরত ছিলেন। 

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, গতকাল সোমবার সকালে টাকা উত্তোলনের জন্য সংস্থার অফিস থেকে বের হন লতিফুর। পথে উপজেলার দিঘা-আক্কেলপুর সড়কের আনুরা নামক স্থানে দুপুর বেলা মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। ওই দিন রাতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে লতিফুর মারা যান। 

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লতিফুরের মৃত্যুর ঘটনায় রাজপাড়া থানায় অপমৃত্যুর মামলা দায়ের হবে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা