হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৩৬ রাউন্ড গুলিসহ মাহবুব আলী (৩৫) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি সীমান্ত থেকে তাঁকে আটক করা হয়। পরে বিজিবির করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

মাহবুব আলী উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকপি এলাকার লম্বাপাড়া গ্রামের জাবুল হোসেনের ছেলে।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গোবরাতলা ব্যাটালিয়ন সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে তেলকুপি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি পাচার হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। তখন মাহবুব আলীকে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ৩৬ রাউন্ড গুলিসহ আটক করা হয়। 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ বলেন, বিজিবির দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে মাহবুব আলীকে আদালতে পাঠানো হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা