হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নাগরিক আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ী সীমান্তে নাজির উদ্দিন কার্তিক (২৫) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বাঙগাবাড়ী বিওপির সীমান্ত পিলার ২০৪-এমপি থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কেতাব বাজার থেকে তাঁকে আটক করা হয়।

নাজির উদ্দিন কার্তিক ভারতের বিহার জেলার আবাদপুর থানার গোবিন্দপুর গ্রামের মৃত মছির উদ্দিনের ছেলে। তিনি ১০ দিন আগে বাংলাদেশে প্রবেশ করেন।

নওগাঁ-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমান বলেন, আজ সকালে বাঙাগাবাড়ী বিওপির সদস্যরা টহল দিচ্ছিলেন। এ সময় নাজির উদ্দিনের গতিবিধি সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, তিনি ভারতীয় নাগরিক। বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাঁকে আটক করা হয়েছে। নাজির উদ্দিন কার্তিককে তল্লাশি করে ভারতীয় ১০ রুপি এবং বাংলাদেশি নগদ ২৫০ টাকা পাওয়া যায়।

সাদিকুর রহমান আরও বলেন, ১০ দিন আগে অবৈধ উপায়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন বলে স্বীকার করেছেন নাজির উদ্দিন। তাঁকে জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কার্তিক ঠিকমতো কথাও বলছে না।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা