হোম > সারা দেশ > বগুড়া

ধুনটে বিদ্যালয়ের আসবাব বিক্রির অভিযোগ, তদন্ত শুরু

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে বিদ্যালয়ের পুরোনো আসবাব বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনার তদন্ত শুরু করেছে উপজেলা শিক্ষা অফিস।

আজ বুধবার সকালের দিকে ধুনট উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বিপ্লব কুমার দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিক তদন্তে স্থানীয় লোকজনের এ অভিযোগের সত্যতা পাওয়া গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দু-এক দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। 

জানা গেছে, ভান্ডারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আধা পাকা পুরোনো ভবনটি অপসারণের জন্য উপজেলা পরিষদ থেকে প্রকাশ্যে নিলাম ডাক হয়। গত ২২ ফেব্রুয়ারি ১ লাখ ৫০ হাজার টাকা নিলাম ডাকের মাধ্যমে জুয়েল সরকার নামের এক ব্যবসায়ী কার্যাদেশটি পেয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কার্যাদেশ পাওয়ার পর ওই ব্যবসায়ী অপসারণের কাজ শুরু করে ভবনে থাকা আলমারি, টেবিল, চেয়ার, বেঞ্চ ও ঢেউটিন বিধিবহির্ভূতভাবে নিয়ে যান। শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী কেনার অজুহাতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুল ইসলাম ও সভাপতি অমিত হাসান পুরোনো আসবাবগুলো ওই ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সভাপতির অনুমতি নিয়ে শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী কেনার জন্য ব্যবসায়ীকে পুরোনো আসবাব দেওয়া হয়েছে। তবে সভাপতি ওই ব্যবসায়ীর কাছে কত টাকায় বিক্রি করেছেন, তা জানা নেই।’ 

বিদ্যালয়ের সভাপতি অমিত হাসান অভিযোগ অস্বীকার করেছেন।

ব্যবসায়ী জুয়েল সরকার বলেন, ‘কার্যাদেশের বাইরে কোনো আসবাব নেওয়া হয়নি। বিদ্যালয় কর্তৃপক্ষ আমার নামে অপপ্রচার করছে।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত আজকের পত্রিকাকে বলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তার তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা