হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে নানাবাড়িতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর ও নাচোল উপজেলায় পৃথকস্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

আজ শুক্রবার সকালে নাচোলে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে ডুবে মারা যায় লামিয়া নামে চার বছরের এক শিশু। নিহত লামিয়া কাজলা গ্রামের আরিফুল ইসলামের মেয়ে। 

এদিকে একইদিন বিকেলে সদর উপজেলার উপররাজারামপুর কুমারপাড়া এলাকায় পুকুরে ডুবে মারা যায় ২৭ মাস বয়সী আবদুর রহমান জুনায়েদ নামে আরেক শিশু। সে একই গ্রামের মো. জহুরুল ইসলামের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন সদর ও নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা। তাঁরা জানান, দুই শিশুই নানার বাড়িতে পুকুরে ডুবে মারা গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা