হোম > সারা দেশ > নওগাঁ

বিস্ফোরক মামলায় নওগাঁয় বিএনপির ৯ নেতা-কর্মী কারাগারে

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর বদলগাছী উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ এর অঙ্গসংগঠনের ৯ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে নওগাঁর জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এই তাঁদের করাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে। 

এর আগে আদালতে ওই নয়জন উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন। তবে বিচারক তাঁদের জামিন আবেদন নামঞ্জুর কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া নেতা-কর্মীরা হলেন বিএনপি নেতা ফজলে হুদা বাবুল, জাকির হোসেন চৌধুরী, আব্দুল হাদি চৌধুরী ও শাহিন হোসেন, ওমর ফারুক, বিদ্যুৎ হোসেন, আনোয়ার হোসেন, রুস্তম আলী ও দুলাল মোহরী। 

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর সন্ধ্যায় বদলগাছী উপজেলা সদরে আওয়ামী লীগের শোক র‍্যালিতে ককটেল বিস্ফোরণের অভিযোগে উপজেলা কৃষক লীগের সভাপতি ছানাউল হোসেন বাদী হয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১৮ নেতা-কর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ১৫০ জনের বিরুদ্ধে বদলগাছী থানায় মামলা করেন। ওই দিন রাতেই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির আট নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। 

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা