হোম > সারা দেশ > রাজশাহী

রামেকে করোনা ইউনিটে আরও ১৩ জনের মৃত্যু

প্রতিনিধি

রাজশাহী : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে আজ বুধবার সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে মারা যান তাঁরা।

মৃতদের মধ্যে পাঁচজন করোনায় এবং আটজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃত ১৩ জনের মধ্যে আটজনের বাড়ি রাজশাহী জেলায়, চাঁপাইনবাবগঞ্জের চারজন এবং কুষ্টিয়ার একজন মারা গেছেন।

এদিকে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় বুধবার (১৬ জুন) থেকে নিয়মিত সংবাদ সম্মেলন স্থগিত ঘোষণা করেছে রামেক হাসপাতাল কর্তৃপক্ষ।

এর আগে সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়। এ ছাড়া গত রোববার থেকে গত সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়।

রামেক হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ২৭৩। মঙ্গলবার সকালে সর্বোচ্চ ৩৪৪ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন ২০ জন। বাকিরা ছিলেন বিভিন্ন ওয়ার্ডে। করোনা নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন ১৬২ জন। এ ছাড়া উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৫৫ জন। করোনা ধরা পড়েনি হাসপাতালে ভর্তি ২৭ জনের নমুনায়। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ জন। এই এক দিনে হাসাপাতাল ছেড়েছেন ২৩ জন।
গত মঙ্গলবার সকালে হাসপাতালে রাজশাহীর ১৮৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ৮২ জন, নাটোরের ১৭ জন, নওগাঁর ২৬ জন, পাবনার চারজন, চুয়াডাঙ্গার একজন এবং কুষ্টিয়ার ছয়জন রোগী ভর্তি ছিলেন।

রামেক হাসপাতালে চলতি মাসে মোট ১৫২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১, ২ ও ৭ জুন ৭ জন করে, ৩ জুন ৯ জন, ৪ জুন ১৬ জন, ৫, ৮ ,৯ ও ১০ জুন ৮ জন করে, ৬ জুন ৬ জন, ১১ জুন ১৫ জন, ১২ জুন ৪ জন এবং ১৩ জুন ১৩ জন ও ১৪ জুন ১২ জন এবং ১৫ জুন ১২ জনের মৃত্যু হয়। সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১৩ জন।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা