হোম > সারা দেশ > রাজশাহী

যমুনার চরে পড়ে ছিল সারা শরীরে জখম অটোচালকের লাশ

বগুড়া প্রতিনিধি

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর চর থেকে এক অটোরিকশার চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সারিয়াকান্দি উপজেলার কালীতলা গ্রোয়েন বাঁধের পূর্বে গজারিয়া চর থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত জিহাদ হোসেন (২৪) বগুড়া শহরের মালগ্রামের আতাউর রহমানের ছেলে। গতকাল বুধবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন তিনি।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, যমুনার গজারিয়া চরে নদীর তীরসংলগ্ন কাশবনে যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ৯টি জখমের চিহ্ন রয়েছে।

বগুড়া শহরের স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, শহরের মালগ্রামের আতাউর রহমানের ছেলে অটোরিকশার চালক জিহাদ হোসেন গতকাল দুপুর থেকে নিখোঁজ ছিলেন। সারিয়াকান্দিতে যমুনার চরে উদ্ধার হওয়া লাশটি জিহাদের বলে তাঁর বাবা আতাউর রহমান পুলিশকে জানিয়েছেন।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা