হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি 

নিহত তিন বন্ধু। ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিন যুবক মারা গেছেন। আজ বুধবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের ঢাকা-বগুড়া মহাসড়কের ধড়মোকাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালী গ্রামের বাদশার ছেলে নাঈম (২১), সিদ্দিকের ছেলে সেলিম (২২) ও লিটনের ছেলে রিফাত রহমান (২১)।

স্থানীয়রা জানান, বিকেলে কয়েরখালী বাজার থেকে মোটরসাইকেল নিয়ে শেরপুর শহরে যান তিন বন্ধু। কাজ শেষে ইফতারের আগে দ্রুতগতিতে বাড়ির পথে রওনা দেন। ধড়মোকাম ফাল্গুনী হোটেলের সামনে একটি প্রাইভেট কারকে ওভারটেক করতে গিয়ে তাঁরা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাঁদের চাপা দেয়।

নাঈম, সেলিম ও রিফাতকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে সেলিমের মৃত্যু হয়। রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিফাতও।

রিফাতের মৃত্যুর বিষয়টি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থানরত প্রতিবেশী শাহাদত নিশ্চিত করেছেন।

শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল ইসলাম বলেন, আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ট্রাকটি আটকের চেষ্টা অব্যাহত আছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা