হোম > সারা দেশ > বগুড়া

শিবগঞ্জে মোবাইল ফোন ব্যবহারে নিষেধ করায় কলেজছাত্রীর ‘আত্মহত্যা’

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে মোবাইল ফোন ব্যবহারে নিষেধ করায় বাবা-মায়ের ওপর অভিমান করে গলায় রশি পেঁচিয়ে ‘আত্মহত্যা’ করেছেন এক কলেজ ছাত্রী। আজ সোমবার সকালে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের মাঝিহট্ট গ্রাম থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

ওই কলেজছাত্রীর নাম নূপুর খাতুন। তিনি মাঝিহট্ট এলাকার বাসিন্দা এবং নামুজা ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও পরিবারের লোকজন জানান, নূপুর মোবাইল ফোনে ফেসবুক ব্যবহারে আসক্ত ছিলেন। অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের ফলে একপর্যায়ে চোখে সমস্যা দেখা দিলে নূপুরকে নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন বাবা-মা। চিকিৎসকের নিষেধাজ্ঞা অমান্য করে মোবাইল ফোন ব্যবহার করলে গত রোববার রাতে তাঁর সঙ্গে বাবা-মায়ের বাগ্‌বিতণ্ডা হয়। পরে রাতেই সবার অজান্তে নিজের শোয়ার ঘরে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। সকালে বিষয়টি জানাজানি হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, আজ সোমবার সকালে কলেজছাত্রী নূপুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা