হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

তাড়াশে ট্রাকের ধাক্কায় কিশোর নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে ট্রাকের ধাক্কায় সায়েম আলী (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। আজ বুধবার ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলা বাজারসংলগ্ন জনতা হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সায়েম আলী পাবনা জেলার সাঁথিয়া উপজেলার সাঁথিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে তাড়াশ থানায় মামলা দায়ের করেছেন। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ দুর্ঘটনায় কিশোর নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। 

ওসি বলেন, ভোরে একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। ট্রাকটি হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলা বাজারসংলগ্ন জনতা হোটেলের সামনে পৌঁছালে পথচারী সায়েম আলীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে তাড়াশ থানায় মামলা দায়ের করেছেন।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা