হোম > সারা দেশ > পাবনা

আটঘরিয়ায় বজ্রপাতে কলেজশিক্ষার্থীর মৃত্যু

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

পাবনার আটঘরিয়ায় বজ্রপাতে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাঁর নাম এনামুল হক (১৮)। আজ শনিবার বিকেল ৩টায় এ ঘটনা ঘটে।

এনামুল হক উপজেলার একদন্ত ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি পাবনা শহীদ বুলবুল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লিয়াকত হোসেন আলাল জানান, বাড়ির পাশে মাঠে ঘাস কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তাঁর মৃত্যু হয়। কলেজছাত্রের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা