হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

কামারখন্দে ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু 

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের কামারখন্দে তেলবাহী ট্রেনের ধাক্কায় সজীব (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। 

আজ সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার কয়েলগাঁতী ঢালা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত যুবক কর্ণসূতি মধ্যপাড়া গ্রামের মজিদ সরকারের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবক মাদক সেবন করে রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে রেললাইনের ধারে পরে যায়। পরে স্থানীয়রা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন মাস্টার আবু হান্নান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা