হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল ওভারটেক নিয়ে তর্কের জেরে তরুণ খুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মোটরসাইকেল ওভারটেক করা নিয়ে বাগ্‌বিতণ্ডার সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাব্বির হোসেন (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে জেলা সদরের টিকরামপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সাব্বির হোসেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টিকরামপুর আদর্শ মোড় মহল্লার মনিরুল ইসলামের ছেলে। এ ঘটনায় সাব্বির হোসেনের বন্ধু আশিক জামান আহত হয়েছেন। সাব্বির চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। আহত আশিক জামান রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

জানা গেছে, শুক্রবার বিকেল ৫টার দিকে টিকরামপুর মধ্যপাড়া এলাকায় তিনতলা মসজিদের সামনের রাস্তায় সাব্বির তাঁর বন্ধু আশিককে নিয়ে মোটরসাইকেলে করে ঘুরছিলেন। এ সময় পৌর এলাকার ১ নম্বর কলোনি মহল্লার জিয়াউর রহমানের ছেলে সুরাত আলীসহ চার-পাঁচজন তিনটি মোটরসাইকেল নিয়ে তাঁদের ওভারটেক করেন। এ নিয়ে সাব্বিরের সঙ্গে সুরাত আলীর বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে সাব্বির ও তাঁর বন্ধু আশিককে তাঁরা ছুরিকাঘাত করে পালিয়ে যান।

পরে স্থানীয়রা সাব্বির ও আশিককে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে সাব্বিরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে রাস্তাতেই সাব্বির মারা যান।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি (অপারেশন) মাহফুজুল হক চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ‘এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা