হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় কিশোর-কিশোরীদের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় কিশোর-কিশোরীদের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে পুরোনো কোর্ট চত্বর থেকে এ দৌড় শুরু হয়ে শহরের কেড়ির মোড়, মুক্তির মোড় ও জেলা পরিষদের পেছনের সড়ক হয়ে আবার সেখানে গিয়ে শেষ হয়।

প্রধান অতিথি থেকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির্জা ইমাম উদ্দিন। দৌড় প্রতিযোগিতায় সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক কিশোর-কিশোরী অংশ নেয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শরিফুর রহমান, বেসরকারি সংস্থা (এনজিও) মৌসুমীর পরিচালক (কার্যক্রম) এরফান আলী, মৌসুমী কৈশোর কর্মসূচির উপজেলা প্রোগ্রাম অফিসার আব্দুর রউফ পাভেল প্রমুখ।

পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহায়তায় এবং মৌসুমী কৈশোর কর্মসূচির আওতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মৌসুমীর প্রোগ্রাম কর্মকর্তা আবদুর রউফ পাভেল বলেন, শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তির জন্য শিশু-কিশোরদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ততা জরুরি। খেলাধুলা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সমাজকে দূরে রাখে। সেই প্রয়াস থেকে সবাইকে উদ্বুদ্ধ করতেই এই আয়োজন করা হয়। ভবিষ্যতেও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এবং মৌসুমী এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা